ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

দেখতে ইলিশের মতো হলেও ইলিশ নয় চেনার সহজ উপায়

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 8, 2026 ইং
ইলিশের মতো হলেও ইলিশ নয় ছবির ক্যাপশন: ইলিশের মতো হলেও ইলিশ নয়
শাহ আলম স্টাফ রিপোর্টার,:-

বর্ষা এলেই বাঙালির খাবারের তালিকায় বাড়ে ইলিশের কদর। কিন্তু চাহিদার তুলনায় বাজারে ইলিশের সরবরাহ কম থাকায় দামও থাকে বেশ চড়া। আর এই সুযোগ কাজে লাগিয়ে কিছু অসাধু বিক্রেতা ইলিশের নামে বিক্রি করছেন দেখতে প্রায় একই রকম সার্ডিন বা চন্দনা মাছ। ফলে অনেক সময় সাধারণ ক্রেতারা না বুঝেই কিনে ফেলছেন অন্য মাছ।

তবে একটু সতর্ক হলে ইলিশ ও দেখতে একই ধরনের মাছের মধ্যে পার্থক্য করা সম্ভব। বাজারে মাছ কেনার সময় যেসব বিষয় খেয়াল করবেন।

শরীরের আকৃতি দেখুন
আসল ইলিশের দেহ সাধারণত দুপাশ থেকে চাপা এবং পেট ও পিঠের গড়ন বেশ ভারসাম্যপূর্ণ। দেখতে অনেকটা মাকুর মতো লাগে। চন্দনা বা সার্ডিনের দেহের গড়নে কিছুটা ভিন্নতা থাকে এবং পেটের অংশ তুলনামূলক বেশি বাঁকানো দেখা যায়।

দৈর্ঘ্যেও রয়েছে পার্থক্য
চন্দনা বা সার্ডিন সাধারণত আকারে ছোট হয়। প্রজাতিভেদে এসব মাছ প্রায় ৬ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে। অন্যদিকে পূর্ণবয়স্ক ইলিশ অনেক বড় হয় এবং প্রায় ৭৫ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে।

গন্ধ থেকেও ধারণা পাওয়া যায়
তাজা ইলিশে একটি স্বতন্ত্র সামুদ্রিক গন্ধ থাকে, যা অন্য মাছের তুলনায় আলাদা। সার্ডিন বা চন্দনা মাছে সেই পরিচিত ইলিশের গন্ধ সাধারণত পাওয়া যায় না। তবে শুধু গন্ধের ওপর নির্ভর না করে মাছের অন্যান্য বৈশিষ্ট্যও মিলিয়ে দেখা উচিত।

পাখনা ও লেজ লক্ষ্য করুন
ইলিশের পাখনা ও লেজ সাধারণত উজ্জ্বল ও সাদাটে দেখায়। অন্যদিকে সার্ডিনের পিঠের পাখনার সামনের অংশ এবং লেজের কাছাকাছি জায়গায় তুলনামূলক ঘোলাটে বা ভিন্ন রঙ দেখা যেতে পারে।

মাছ টাটকা কি না বুঝবেন যেভাবে
তাজা ইলিশের শরীর শক্ত ও দৃঢ় থাকে। হাতে তুলে ধরলে মাছটি সহজে নেতিয়ে পড়বে না। মাথা বা লেজ অতিরিক্ত ঝুলে গেলে ধরে নিতে হবে মাছটি দীর্ঘ সময়ের বা সতেজতা কমে গেছে। এমন মাছের স্বাদ ও মানও তুলনামূলক কম হতে পারে।

তাই বাজারে ইলিশ কেনার সময় শুধু বাহ্যিক চেহারা দেখে সিদ্ধান্ত না নিয়ে মাছের আকৃতি, আকার, গন্ধ, পাখনা ও সতেজতা সবকিছু ভালোভাবে দেখে নেওয়া উচিত। এতে আসল ইলিশ কেনার পাশাপাশি প্রতারণার ঝুঁকিও কমবে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।